• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হোক বিজয় দিবসের অঙ্গীকার — অধ্যাপক এবিএম ফজলুল করীম

সামসুদ্দিন তুহিন: / ১০৭ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

 

সামসুদ্দিন তুহিন:মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা ও পদ্মা থানা শাখার পৃথক উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, “অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হোক আজকের বিজয় দিবসের অঙ্গীকার। বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সত্য, ন্যায় ও ইনসাফের পথে অগ্রসর হওয়ার শপথ নিতে হবে। মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে অন্যায়ের কাছে কখনো মাথা নত না করার দৃঢ়তা।”

তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই বিজয় দিবসে আমাদের শপথ হোক—একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা।”

এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি ও মুন্সীগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী মাওলানা ইকবাল হোসাইন, পদ্মা থানার আমীর মাওলানা আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি এবং স্থানীয় জামায়াতের কর্মী ও সমর্থকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!