• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

অপরাধী ও সন্ত্রাসী যেন সীমান্ত পার হতে না পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ / ১১৬ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব  প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সীমান্তে অপরাধী বা সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই পলায়ন করতে না পারে, সে বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদকবাণিজ্য বা চোরাচালানে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্তে বাংলাদেশের ভাবমূর্তি এবং প্রতিবেশী দেশের সঙ্গে কৌশলী ও দক্ষ সম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেন। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্ত রাখতে হবে যে, কোনো অপরাধী যেন দেশের বাইরে চলে যেতে না পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবিকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বানও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!