• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই : সিইসি

নিজস্ব প্রতিবেদকঃ / ২৬৭ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। কারণ আমাদের ওপর সামষ্টিকভাবে একটা দোষারোপ করা হচ্ছে যে, আমরা আমাদের দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছি; বিশেষ করে গ্রহণযোগ্য নির্বাচন করতে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  এ সময় তিনি বলেন, আমরা প্রমাণ করতে চাই। যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।

রুল অফ ল এর মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা মাঠে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, আমাদের উপরে একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে। এটা যেমন শাসনতান্ত্রিক দায়িত্ব, তেমন আবার সাংবিধানিক দায়িত্ব। দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো। এই দেশটা আমার আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিক অবস্থায় রেখে যাওয়া আমাদের দায়িত্ব। এখানে আমাদের আর ব্যর্থ হওয়া যাবে না।

সিইসি বলেন, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। আপনারা যদি ভালোভাবে কাজ না করেন তাহলে আমার ঘুম হারাম হয়ে যায়। এ সিস্টেমটাকে ধরে রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। ইউ আর অল রেসপন্সিবল। আমাকে খুশি করার দরকার নেই। আপনারা আপনাদের অধীন স্থদের আইনের মাধ্যমে পরিচালনা করবেন। আমি আশা করব আমরা সবাই মিলে ইনশাআল্লাহ যে গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে সেই দায়িত্ব প্রতিপালন করবো। এখানে কোন রকমের বিচ্ছুটি ঘটবে না। আপনারা সবাই সঠিকভাবে কাজটা করবেন। ইফেক্টিভলি করবেন। নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!