• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

আইসিজিতে রোহিঙ্গা গণহত্যা মামলার বিচার শুরু

সংবাদদাতা / ৩৫ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার শুরু হয়েছে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজি)।

‘বৈশ্বিক আদালত’ নামে পরিচিত এই আদালতে সোমবার (১২ জানুয়ারি) নেদারল্যান্ডসের হেগ শহরে মামলার শুনানি শুরু হয়েছে, যা টানা তিন সপ্তাহ চলবে।

স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া এই শুনানি বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে কার্যকর হয়। মামলাটির সঙ্গে সংশ্লিষ্ট তদন্ত প্রক্রিয়ার দায়িত্বে থাকা জাতিসংঘের স্বাধীন তদন্ত কাঠামো—‘ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’-এর প্রধান নিকোলাস কৌমজিয়ান আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, দীর্ঘদিনের এই মামলার বিচারপর্ব এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

মামলার গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট তদন্ত কর্তৃপক্ষ বলছে, গণহত্যা কীভাবে সংজ্ঞায়িত হবে, এমন অপরাধের অভিযোগ কীভাবে যাচাই ও প্রমাণ করা যায় এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতের পথ কী—এসব প্রশ্নের উত্তর নির্ধারণে এই বিচার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহল এই শুনানির দিকে গভীর নজর রাখছে। বহু বছর ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে এই বিচারপর্ব নতুন আশার আলো জাগাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!