• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে এসআই জাহেদুলের গোপন ফোনালাপ ফাঁস: ভুরুঙ্গামারীতে তোলপাড়!

সংবাদদাতা / ২৯ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হোড়গাঁও গ্রামে মাদক ব্যবসা, ভূমিদস্যুতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজের পর হোড়গাঁও ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করেন, হোড়গাঁও গ্রামের গোলাম নয়নের ছেলে গোলাম সারোয়ার সাজু ও সিয়াম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তারা এলাকায় কিশোর গ্যাং তৈরি করে গার্মেন্টস শ্রমিকদের বেতন থেকে জোরপূর্বক টাকা আদায় করে নিচ্ছে। এছাড়াও একটি বসতঘর দখল করে সেখানে নিয়মিত মাদকের আসর বসানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত এক বছর ধরে তারা পরিকল্পিতভাবে কিশোর গ্যাং তৈরি করে এলাকার শিশু-কিশোরদের অপরাধমূলক কাজে জড়িয়ে ফেলছে। রাতের বেলায় ডাকাতি ও দিনে চুরি-ছিনতাইয়ের মাধ্যমে পুরো এলাকায় ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডাক্টর শাহিন মিয়া, রূপগঞ্জ থানা কৃষক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল মিয়া, স্থানীয় মুরুব্বি নেওয়াজ আলী মিয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য নাঈমুল ইসলাম আরিফ, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন, সহ সভাপতি মোশারফ মোল্লা গোলাকাইন্দাইল ইউনিয়ন যুবদলের প্রশিক্ষণ বিষয় সম্পাদক মোঃ ওমর ফারুক বাবু গোলাকান্দাইল ইউনিয়ন ১ নং যুগ্ম সম্পাদক যুবদল মোহাম্মদ রকিব মিয়া সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসীরা বলেন, “আমরা একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এলাকা চাই। আমাদের গ্রামে কোনো গুন্ডামি, মাদক, চুরি-ছিনতাই চলবে না।” এ সময় এলাকাবাসী অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা হুমকি ও হয়রানির শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!