• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় দেখবে জাতি: উপদেষ্টা মাহফ্জু

সংবাদদাতা / ৫৯ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা যে অঙ্গীকার নিয়ে সরকারে এসেছিলাম, তা শুরু করতে পেরেছি। আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় দেখতে পারবে জাতি। এতে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ছাড়াও ট্রাইব্যুনালে আরও অনেকেরই বিচারকাজ চলছে। যারা ছাত্র জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এই বিচার কাজ এগিয়ে নেবেন।

তিনি বলেন, সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। দলগুলো বসে সরকার একটা দলিলে আসতে পারা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি। এর মাধ্যমে বাংলাদেশ একটা নতুন পর্যায়ে গিয়েছে।

মাহফুজ আলম আরও বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যদি এই অনুযায়ী কাজ করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেরকম একটা দেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে, গুম খুনের সংস্কৃতি আর ফিরে আসবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!