• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৭ জন দগ্ধ

সংবাদদাতা / ৭৪ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ও অপর জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আরনেজা বেগম (৪০), ছেলে আসিফ (১৯), সাকিব (১৬) মনিরা (১৭), নাতনি ইভা (৬) ও ফিরোজুল আলম। দগ্ধ মনিরা হচ্ছে আসিফের স্ত্রী।

তাদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান জানান, রাতে টিনশেড বাসায় ঘুমিয়ে ছিলেন পরিবারটির সাত সদস্য। ভোরের দিকে টিনশেড বাসাটিতে বিকট বিস্ফোরণ হয়। এতে ওই সাতজন দগ্ধ হন। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বাসায় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।

চিকিৎসকরা জানান, সাতজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কার শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরে জানানো হবে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, রাজধানীর আগারগাঁওয়ের ঘটনায় ফিরোজুল আলম নামে একজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, এই ঘটনায় ছয়জন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!