• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ / ৭৫ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। মনোনয়ন না পাওয়া বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএকে ঘিরে সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঘটনার পর ঘটনার জন্ম দেয় সীতাকুণ্ডের রাজনীতি।

দলীয় প্রার্থী ঘোষণার পর হতাশ সমর্থকরা বিকেল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। এতে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে, প্রায় ৪০ কিঃমিঃ পর্যন্ত মহাসড়ক যানজটে স্থবির হয়ে পড়ে এবং জনগনের চরম ভোগান্তির সৃষ্টি হয়। পরে প্রশাসনের অনুরোধে রাত সাড়ে ১০টার দিকে আসলাম চৌধুরী নিজে নির্দেশ দিলে নেতাকর্মীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

এদিকে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি ভাইরাল হয়, যাতে দেখা যায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর স্বাক্ষর করা প্যাডে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন এবং দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বলেন, “আমার নামে যে পদত্যাগপত্র ছড়ানো হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা। আমি বিএনপিতেই আছি এবং থাকব। দল থেকে পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।”তিনি আরও বলেন, কিছু কুচক্রি মহল বিভ্রান্তি সৃষ্টি করে জনমনে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসলাম চৌধুরী মিডিয়া উইংসের কর্মকর্তা আবু তাহের বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে সীতাকুণ্ডের মাটি ও মানুষের প্রিয় নেতা আসলাম চৌধুরী এফসিএ দল থেকে পদত্যাগ করেছেন—এমন সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বিএনপির সাথেই আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। একটি কুচক্রি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, “এমন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সংগঠিত থাকতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!