• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

সংবাদদাতা / ২৩ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আমার বিরুদ্ধে কোনো ধরনের হত্যাচেষ্টার ঘটনা ঘটলে তেহরানের বিরুদ্ধে কঠোর সামরিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইরানকে তিনি এ হুঁশিয়ারি দেন। নিউজন্যাশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের নেতৃত্বের পক্ষ থেকে তার বিরুদ্ধে চলমান হুমকি প্রসঙ্গে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাদের এমনটা করা উচিত নয়। কিন্তু আমি আগেই নির্দেশ দিয়ে রেখেছি। যদি আমার সঙ্গে কিছু ঘটে, তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ধরনের হুমকি প্রথম যখন দেওয়া হয়েছিল, তখন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেওয়া। ট্রাম্পের অভিযোগ, আগের প্রশাসনগুলো প্রয়োজনীয় কঠোরতা দেখাতে ব্যর্থ হয়েছে। ট্রাম্প বলেন, যদি তারা এমন হুমকি কাউকে দিত, এমনকি কোনো প্রেসিডেন্ট না হলেও, যেমনটা আমার ক্ষেত্রে করেছে, তাহলে আমি তাদের এত কঠোরভাবে আঘাত করতাম যে তারা সামলাতে পারত না। আমার খুবই স্পষ্ট নির্দেশনা রয়েছে যদি কিছু ঘটে, তাহলে তাদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে।

এদিকে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। দেশটির মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন, লাগামহীন মূল্যস্ফীতি এবং খাদ্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে এসব আন্দোলন শুরু হয়। রাজধানী তেহরান ছাড়াও বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির (এইচআরএএনএ) তথ্যমতে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ২৯ জন নিহত, ২৬ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার এবং ৫ হাজার ৮০০–এর বেশি ব্যক্তি আহত হয়েছেন।ইরানি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তথাকথিত ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ পৃষ্ঠপোষকতা করছে। এর আগে, ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় ‘কঠোর জবাব’ দেওয়ার হুমকি দিলেও পরে তেহরান সরকার শত শত নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার খবরে তাদের প্রশংসাও করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!