• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

ইরানে একরাতে দুই শতাধিক বিক্ষোভকারী নিহত

সংবাদদাতা / ৩৩ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ইরানের রাজধানী তেহরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে এক রাতেই দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে তেহরানে বিক্ষোভ চরম আকার ধারণ করে। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি চালায়। এতে প্রাণ হারান বহু মানুষ।

টাইম ম্যাগাজিন জানায়, পরিচয় গোপন রাখার শর্তে তেহরানের একজন চিকিৎসক তাদের জানিয়েছেন, রাজধানীর অন্তত ছয়টি হাসপাতালে মোট ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন বলে দাবি করা হয়েছে।

সাময়িকীটির মতে, এই মৃত্যুর তথ্য সত্য হলে এটি প্রমাণ করে যে সরকার বিক্ষোভ দমনে কঠোর ও সহিংস পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সতর্কবার্তাও কার্যত উপেক্ষিত হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যার জন্য ইরান সরকারকে চড়া মূল্য দিতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়, যা বর্তমানে দেশের অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের রক্তক্ষয়ী ঘটনার পরও শুক্রবার রাতে তেহরানসহ বিভিন্ন এলাকায় হাজারো মানুষ ফের রাস্তায় নামেন।

টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ওই চিকিৎসক আরও জানান, শুক্রবার হাসপাতালগুলো থেকে নিহতদের মরদেহ দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়। এতে সেখানে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!