• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি

সংবাদদাতা / ৬৯ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।সিইসি বলেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে।

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, সবাই ন্যায়বিচার পাবেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। এর কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত। গত তিন দিনে ইসিতে ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!