• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-০৭ আসনের এমপি প্রার্থী মীর নেওয়াজ আলী সাথে সৌজন্য সাক্ষাৎ বিডিসি ক্রাইম বার্তা পরিবার ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব এক নজরে মুন্সিগঞ্জ: ইতিহাস, সীমানা ও দর্শনীয় স্থান ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু জামালপুরে খায়রুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা ও লুটপাট ভাঙ্গুড়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নাজিম উদদীন ক্লিনিক মালিক পক্ষ বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান শুরু ৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ সিরাজদিখানে দুই সিএ–এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইজিপি’স কমপ্লেইন সেলে অভিযোগ

বিশেষ প্রতিনিধি : / ১২৭ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে একের পর এক সাজানো মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো, চাঁদা দাবি ও পরিবারের ওপর হয়রানির অভিযোগ উঠেছে ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ, সাবেক ওসি মনিরুল ইসলাম ও এসআই জাহেদুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে পুলিশ সদর দফতরের আইজিপি’স কমপ্লেইন মনিটরিং সেলে লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিকের ছোট বোন মোছাঃ সাফিয়া। অভিযোগে উল্লেখ করা হয়, দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রচার করায় সাংবাদিক আনোয়ারকে প্রথমে সাবেক ওসি মনিরুল ইসলাম বিনা ওয়ারেন্টে তুলে নিয়ে মিথ্যা মামলায় কারাগারে পাঠান। এরপর জামিনে থাকাকালীন আবারো সাজানো ছিনতাই মামলায় গ্রেফতার দেখানো হয়। অভিযোগকারী দাবি করেন, তাঁর বাবার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার পর বাধ্য হয়ে ৫ লাখ টাকা ঘুষ দেন।

বর্তমান ওসি আল হেলাল মাহমুদও পরিকল্পিতভাবে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখিয়ে হয়রানি অব্যাহত রেখেছেন বলে অভিযোগে বলা হয়। পাশাপাশি এসআই জাহেদুল ইসলাম বাসায় গিয়ে ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দিয়ে যাচ্ছেন। সাফিয়া অভিযোগে জানান, তাদের বৃদ্ধ বাবা-মা ও পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক আনোয়ার বর্তমানে কুড়িগ্রাম জেলা কারাগারে আছেন। একটি মামলায় জামিন পেলেই অন্য মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, সাজানো মামলা প্রত্যাহার এবং পরিবারের নিরাপত্তা প্রদানের জন্য রংপুর রেঞ্জ বা অন্য কোনো সংস্থার মাধ্যমে গোপনে তদন্তের দাবি জানানো হয়েছে অভিযোগপত্রে।
এবিষয়ে ওসি আল হেলাল মাহমুদ জানান, আপনারা নিউজ করুন আমার কিছু আসে যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!