মোহাম্মদ আমিন উল্লাহ আমিনঃ কক্সবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ টি আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ১৭ জন প্রার্থী। বুধবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন দলের ১৭ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সূষ্টভাবে সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন।
কক্সবাজার ১ আসনে চকরিয়া,পেকুয়ায় বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহাম্মদ ধানের শীষ প্রতীক পেয়েছেন। দাঁড়িপাল্লা পেয়েছেন জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, ইসলামি আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সরওয়ার পেয়েছেন হাত পাখা।
কক্সবাজার ২ ( কুতুবদিয়া মহেশখালী আসনে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ দাঁড়ি পাল্লা, বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ধানের শীষ, ইসলামি আন্দোলনের প্রার্থী জিয়াউল হক হাতপাখা, গন- অধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান পেয়েছেন ট্রাক এবং জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মাহমুদুল করিম লাঙ্গল।
কক্সবাজার ৩ (সদর- রামু- ঈদগাঁ আসনে লুৎফর রহমান কাজল ধানের শীষ, দাঁড়িপাল্লা পেয়েছেন জামায়াতের প্রার্থী শহীদুল ইসলাম বাহাদুর,ইসলামি আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম হাতপাখা, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া আনারস, আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার পেয়েছেন প্রজাপতি।
কক্সবাজার ৪ (উখিয়া টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহাজান চৌধুরী ধানের শীষ, জামায়াতের প্রার্থী নুর আহাম্মদ আনোয়ারী দাঁড়ি পাল্লা,ইসলামি আন্দোলনের প্রার্থী নুরুল হক হাতপাখা ও জাতীয়বাদী গনতান্ত্রিক আন্দোলন এন ডিএম এর প্রার্থী সাইফুদ্দীন খালেদ পেয়েছেন সিংহ প্রতীক।
এদিকে যাচাই বাছাই কালে মনোনয়নপত্র দাখিল করা ৩ এর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিয়ার বাতিল হওয়া মনোনয়নপত্রটি হাইকোর্ট থেকে প্রার্থীতা বৈধতা প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত কোন আদেশ কক্সবাজার পৌছেনি।তবে কোন আদেশ ফেলে যথাযথ ব্যবস্হা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।