মোহাম্মদ আমিন উল্লাহ আমিন: দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় মূখরিত হয়ে আছে কক্সবাজার। ছুটিরদিন না হলেও ২১ ডিসেম্বর সকাল থেকেই কক্সবাজার সৈকতের লাবনী, সুগন্ধাও কলাতলি পয়েন্টে দেখা মিলেছে উপচে পড়া পর্যটকদের ঢল।
বন্ধু বান্ধব ও পরিবারকে নিয়ে সৈকতের বালিয়াড়ির চরে নিজেদের মতো অবকাশ যাপনে সময় পার করিতেছে নানা প্রান্তর থেকে আসা পর্যটকরা। রাজশাহী থেকে আসা মাহমুদুল আলম বলেন, কক্সবাজারের এমন সৌন্দর্য মনোরম পরিবেশের কথা ভুলে যাওয়ার মতো নয়।
পাবনা থেকে ভ্রমনে আসা কিছু পর্যটকরা জানিয়েছে আমরা ১০ বন্ধু একসাথে এসেছি কক্সবাজারে ঘুরতে, হোটেলে গিয়ে দেখলাম একটি রুম ৫ হাজার টাকা করে ভাড়া দাবী করিতেছে। অতিরিক্ত ভাড়া দাবী করা হচ্ছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবী জানিয়েছে তারা।
কক্সবাজার রিজিয়নের টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপল মাহমুদ বলেন, আমরা পর্যটনের মৌসুমের শুরু থেকেই বাড়তি তৎপরতা অব্যাহত রেখেছি। পর্যটকদের কোনভাবেই হয়রানি করা যাবেনা।অভিযোগ পাওয়ার সাথে সাথে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।