মোহাম্মদ আমিন উল্লাহ আমিনঃ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবা সহ টেকনাফের এক মাদক সম্রাট’কে আটক করেছে পুলিশ। সোমবার ২৯ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত তল্লাশীতে একটি প্রাইভেট সাদা রঙের প্রভোক্স গাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনের গাড়িটিও জব্দ করা হয়।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(গ)৩৮/৪১ ধারায় মামলা নং ৬১/৭৪৩, তারীখ ২৯ ডিসেম্বর ২০২৫ দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও প্রভোক্স প্রাইভেটকার রেজি: চট্রমেট্রো খ- ১১-১২৫৭) জব্দ করা হয়েছে।