• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত হচ্ছে

সংবাদদাতা / ৩১ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হচ্ছে। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হতে পারে। গত ১২ অক্টোবর বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা করেছিল সরকার।

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা-কক্সবাজার ফ্লাইটের মাধ্যমে এ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরুর কথা ছিল।

এর আগে চলতি বছরের ২ অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি দেওয়া হয়। ১২ অক্টোবর বিমানবন্দরটিকেকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!