• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

কালীগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ শামীম শাহরিয়ারঃ / ১৯১ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ শামীম শাহরিয়ারঃ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাকির হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শামীম শাহরিয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, পুবাইল প্রতিনিধি হৃদয় মন্ডল এবং সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মোঃ সবুজ মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, তথ্য সংগ্রহে সহায়তা এবং পুলিশ-সাংবাদিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় নবাগত ওসি জাকির হোসেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!