• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: / ১০৭ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি’কে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফুলবাড়ী থানাধীন ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন একই এলাকার বাসিন্দা মো. শাহিন আলম (২৬)।

ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিন আলমের নিজ বসতবাড়ি থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করে এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম. মুক্তারুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফুলবাড়ী থানা পুলিশ সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন মাদক কারবারি’ কে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!