• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক ৫

জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম): / ১৫১ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম): কুড়িগ্রামে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কলেজ মোড় এবং জেলা পরিষদ ভবনের ফটকে ‘খোলা চিঠি’ শিরোনামে সংগঠনটির পোস্টার লাগানো হলে নড়েচড়ে বসে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

ঘটনার পরপরই কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাসে অভিযান চালিয়ে সংগঠনের সদস্য সন্দেহে বিশ্ববিদ্যালয়পড়ুয়া পাঁচ তরুণকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সন্ধ্যায় ডিবির কুড়িগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জেলা শহরের কলেজ মোড়সহ একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানো হয়। এ সংক্রান্ত খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। পরে খলিলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় রংপুরগামী একটি মিনিবাসের গতিরোধ করে বাসে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়।

আটকরা হলেন— জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) এবং মাহমুদুর রহমান (২৫)। ডিবি জানিয়েছে, তারা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, পোস্টার লাগানোর স্থানগুলোর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আটক তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে কুড়িগ্রামে এসে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছিলেন। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বলে জানা গেছে।

এদিকে, আটক তরুণদের লাগানো পোস্টারগুলো ইতোমধ্যে সরিয়ে ফেলেছে পুলিশ। পাঁচ তরুণ আটকের পরপরই একাধিক পুলিশ সদস্য’কে বিভিন্ন স্থানে সাঁটানো পোস্টার খুলে ফেলতে দেখা যায়।

কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, “নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পোস্টার লাগানোর কথা স্বীকার করেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!