• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষ, ৪ জনের দগ্ধ মরদেহ উদ্ধার

সংবাদদাতা / ৫১ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা প্রতিদিন :   কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজন বাসযাত্রী ও একজন মোটরসাইকেলের চালক বলে জানা গেছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি। ওসি ইকবাল বাহার বলেন, বাস উল্টে গিয়ে মোটরসাইকেলের ওপর পড়েছে বলে ধারণা করছি। এতে মোটরসাইকেলের জ্বালানির বাক্স থেকে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এসময় পুরো বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় দেখতে পাই এক নারী, এক পুরুষ ও দুই শিশুর দগ্ধ লাশ পড়ে আছে। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করছে। তিনি বলেন, ঘটনাস্থলের কাছাকাছি একটি অটোরিকশা উল্টে পড়ে ছিল। সেখানে কাউকে না পাওয়ায় এটি একই দুর্ঘটনার অংশ কি-না বোঝা যাচ্ছে না। পরে বিস্তারিত জেনে জানানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!