• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কেরানীগঞ্জে চা বিক্রেতাকে হামলা! থানায় জিডি

সংবাদদাতা / ৭৬ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচক্কর মোড়ে বিসমিল্লাহ হোটেলের উত্তর পাশে রাজু নামে এক চা বিক্রেতার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ঘটনা কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়। ভুক্তভোগী রাজু দীর্ঘদিন ধরে ওই এলাকায় চায়ের দোকান পরিচালনা করে আসছেন। তার অভিযোগ, পূর্ব বিরোধের জেরধরে মোহাম্মদ জাহিদ ও আলামিন নামের দুই ব্যক্তি ইফতারের পর পাশের এক দোকানদারের সঙ্গে বেচাকেনা সংক্রান্ত তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে রাজুকে ও মারধর করা হয়। এতে তিনি শারীরিক ভাবে আহত হন।

এবিষয়ে রাজু জানান, “আমি মারামারি থামাতে গিয়েছিলাম। কিন্তু উল্টো আমাকে অনেক মারধর করা হয়েছে। আমার অপরাধ কী ছিল জানি না। আমি আইনের মাধ্যমে বিচার চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।” এবং আইনের মাধ্যমে আমি সঠিক বিচার চাই প্রশাসনের কাছে। স্থানীয়রা জানান, আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানা- একটি সাধারণ ডায়েরি করেছেন রাজু (জিডি) যার নং ১৪৩৩ তারিখ ২২/০২/২০২৬ ইং বলে নিশ্চিত হওয়া গেছে। জিডির কপি সংশ্লিষ্টদের কাছে রয়েছে বলেও জানান।

ভুক্তভোগী পক্ষ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসীও দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর কর্মসূচির ঘোষণা দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

এ হামলার বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুর আলম (পিপিএম) বিডিসি ক্রাইম বার্তাকে জানান, জিডি পেয়েছি তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!