জিএম স্বপন মাহমুদ (ঢাকা): বিএনপি’র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ শুক্রবার ৩:৩০ মিনিটের সময় কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় দোয়া মাহফিল’কে কেন্দ্র করে স্থানীয় এলাকায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
তিনি তার বক্তব্যে চোঁখের পানি ছেড়ে দিয়ে কেদে কেদে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা ও দীর্ঘ জীবনই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সকলের প্রতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য আন্তরিক ভাবে দোয়া করার আহ্বান জানান।
জাতীয় বীর আলহাজ্ব আমান উল্লাহ আমান। তিনি জনপ্রিয় নেতা ও কেরাণীগঞ্জের অভিভাবক হিসেবে পরিচিত লাভ করেছেন। এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণার উৎস। তার রোগমুক্তি ও সুস্থতা শুধু দলের নয়, সমগ্র জাতির প্রত্যাশা।
”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– আলহাজ্ব মাওলানা কাজী মোঃ সেলিম রেজা, আহবায়ক জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জাতির আলোর দিশারি। তার সুস্থতা জাতির প্রত্যাশার প্রতীক। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণ দোয়া মাহফিলকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। সবাই একযোগে প্রার্থনা করেন—খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে পুনরায় নেতৃত্ব প্রদান করবেন।