নিজস্ব প্রতিবেদকঃ কেরাণীগঞ্জের কালিন্দী খেলার মাঠে রোববার ৩০ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর বর্ণাঢ্য ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ আয়োজন’কে ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, তরুণ-প্রবীণ সবার অংশগ্রহণে মাঠে জমে ওঠে ফুটবল উৎসব।
উপস্থিত ছিলেন আরও অনেক গণ্যমান্য ব্যক্তি হাসমত উল্লাহ নবী,সাইদুর রহমান আংকু, হাজী মোঃ শামসুল হক লিটন, গিয়াস উদ্দিন দিপ্তী,হাজী মোঃ সাইফুল ইসলাম, মেহেবুব হোসেন, মেজবাহ উদ্দিন মিজু, সাধারণ সম্পাদক হাজী মোঃ আমিনুল ইসলাম রাজা এবং অন্যান্য সহযোগী রা। টুর্নামেন্টের সারাংশ। রাতজাগা উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ দেখতে হাজারো দর্শক জমায়েত হয়। খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের উৎসাহে পুরো মাঠ প্রকম্পিত হয়ে ওঠে। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি এবং অন্যান্য পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
অতিথিদের বক্তব্য প্রধান অতিথি আমান উল্লাহ আমান বলেন, যুব- সমাজ’কে সুস্থ ধারার ক্রীড়াচর্চায় সম্পৃক্ত রাখতে এমন আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। ক্রীড়া মানুষ কে শৃঙ্খলাবদ্ধ করে, দেশপ্রেম ও দায়িত্ববোধ বাড়ায়। কালিন্দী ইউনিয়নের এই উদ্যোগ প্রশংসার যোগ্য।

ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি মানুষের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ঐক্যের সেতু- বন্ধন তৈরি করে। তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিতে এমন আয়োজন ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
আয়োজনেঃ পুরো টুর্নামেন্টের সফল আয়োজন করে কালিন্দী ইউনিয়ন ছাত্রদল। এলাকার ক্রীড়া সংস্কৃতি সমৃদ্ধ করা ও যুবকদের উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য ছিল।স্মরণীয় আয়োজন ও দর্শকদের উৎসাহে অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়।