কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বাসারের ইন্তেকালে কেরানীগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর অকাল মৃত্যুতে কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব আমান উল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মো. বাসার ছিলেন একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও সংগ্রামী নেতা। দলীয় কর্মকাণ্ডে তাঁর অবদান কালিন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। সংগঠনের দুঃসময়ে তিনি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং কর্মীদের মধ্যে ঐক্য ও অনুপ্রেরণা সৃষ্টি করেছেন।
তাঁরা আরও বলেন, মো. বাসারের মৃত্যু কেবল তাঁর পরিবারের জন্য নয়, বরং স্বেচ্ছাসেবক দলসহ কেরানীগঞ্জ বাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণ ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য অনু করণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দানের জন্য দোয়া করেন।