• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কেরানীগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ইয়াবা, গাঁজা ও কফ সিরাপ

বনি আমিন (কেরানীগঞ্জ) ঢাকাঃ / ১৩০ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বনি আমিন (কেরানীগঞ্জ) ঢাকাঃ ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ) বিশেষ অভিযানে কেরানীগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি গাঁজা ও ৪০ বোতল উইনসারেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ঢাকা-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র দাস, এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলীসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।

গত ২ জানুয়ারি ২০২৬ ইং রাত ১১টা থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানাধীন এমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাবিব (৪৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে পশ্চিম এমারগাঁও খালপাড় এলাকার বাসিন্দা।

এরপর পৃথক অভিযানে ৩ জানুয়ারি ২০২৬ ইং সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মামুন (৩৮) ও লিটন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ৪০ বোতল উইনসারেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। তারা বর্তমানে যাত্রাবাড়ী থানা এলাকার দনিয়া মাতুয়াইল ভাঙ্গা প্রেস রোডে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনায় একাধিক গুরুতর অপরাধের তথ্য পাওয়া গেছে। মোঃ মামুনের বিরুদ্ধে বরিশাল, ময়মনসিংহ, ঢাকা ও রাজশাহীর বিভিন্ন থানায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। অপরদিকে লিটনের বিরুদ্ধে ডিএমপি ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও ডাকাতির মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মোঃ হাবিবের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় এবং মোঃ মামুন ও লিটনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!