• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

কোটালীপাড়ায় নাশকতা মামলায় ছাত্রলীগের সাবেক নেতা তাপস হালদার গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধিঃ / ১৬২ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

গোপালগঞ্জ প্রতিনিধি: নাশকতা মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় তাপস হালদার (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) দুপুরে দিকে উপজেলা শহরের পশ্চিমপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাপস হালদার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমারকান্দি গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহামুদ।

ওসি বিডিসি ক্রাইম বার্তাকে জানান, ছাত্রলীগ নেতা তাপস হালদারকে পয়সারহাট-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় নাশকতা সৃষ্টির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ আগমন ঠেকাতে পয়সারহাট-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় গাছ ফেলে বিক্ষোভ করেন আঃ লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে জনমনে ভীতি সৃষ্টি ও যানবাহন চলাচলে বাঁধাগ্রস্থ হয়। এই ঘটনায় কোটালীপাড়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) এ উত্তম কুমার সেন বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, এই ঘটনায় তাপস হালদারকে অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া এই মামলায় এখন পর্যন্ত ১‘শ ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!