• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কোনও অকল্যাণকর কাজের সাথে জামায়াতে ইসলামী জড়িত নয়

গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি / ৪৬ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি: কোনও অকল্যাণকর কাজের সাথে জামায়াতে ইসলাম জড়িত নয়, সকল কল্যাণকর কাজের সাথে জড়িত জামায়াতে ইসলামী। কোন চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড, মিথ্যা মামলা বাণিজ্যের সাথে জামায়াতের কোন কর্মী সমর্থক জড়িত নয়।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য, গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জামায়াতের প্রার্থী এম এম রেজাউল করিম।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির বিবেক। আমরা এতোদিন আপনাদের কাছে যেতে পারি নাই। বিগত ৫৩ বছর ধরে বিভিন্ন সরকার এসে আপনাদের কাছ থেকে আমাদের দূরে সরিয়ে রেখেছিল। আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের কর্মকান্ড তুলে ধরতে চাই।

আশারাখি দলমত নির্বিশেষ আপনারা সকলের কর্মকান্ড জাতির কাছে তুলে ধরবেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম সাংবাদিকদের পাশে আছে। সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে। আগামী সংদদ নির্বাচন নিয়ে এফ এম রেজাউল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কারো অধিকারের জন্য আন্দোলন সংগ্র্রাম করতে হবে না। যার যার অধিকার চাওয়ার আগেই পেয়ে যাবে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে

উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ফরিদউদ্দিন আহমেদের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান সেকেন্দার, পৌর সভাপতি আক্তার দাড়ীয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় কোটালীপাড়া উপজেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!