• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-০৭ আসনের এমপি প্রার্থী মীর নেওয়াজ আলী সাথে সৌজন্য সাক্ষাৎ বিডিসি ক্রাইম বার্তা পরিবার ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব এক নজরে মুন্সিগঞ্জ: ইতিহাস, সীমানা ও দর্শনীয় স্থান ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু জামালপুরে খায়রুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা ও লুটপাট ভাঙ্গুড়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নাজিম উদদীন ক্লিনিক মালিক পক্ষ বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান শুরু ৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ সিরাজদিখানে দুই সিএ–এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮টি ক্লাবের

সংবাদদাতা / ৩১ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এদিকে শুরু থেকেই নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ করে আসছিল একটি পক্ষ। নির্বাচন বয়কটের দাবিও করেছিল সেই অংশটি। দাবি না মানলে ক্রিকেট ঘরোয়া ক্রিকেট বর্জনের হুমকিও দেওয়া হয়েছিল।

এরই ধারাবাহিকতায় বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে বিদ্রোহ করা ৪৮টি ক্লাব। তার পাশাপাশি আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি দাবি করেছে ক্লাবগুলো।

বিসিবি’র নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে বয়কট করা ক্লাবগুলোর পক্ষে এই ঘোষণা দেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। বিসিবি নির্বাচনকে সামনে রেখে গত শনিবার ক্লাব সংগঠকরা তাদের তিনটি প্রধান শর্ত জানিয়েছিলেন। একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছিল। তাদের দাবিগুলো ছিল

১. বিসিবি’র বর্তমান (বিগত) নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল। ২. বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর। ৩. পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা।

এদিকে নির্বাচনের আগে নিজেদের ‘বিদ্রোহী ক্লাব সংগঠক’ বলার কারণেও তারা আপত্তি জানিয়েছেন। এসবের ধারাবাহিকতায় আজ ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিলেন ঢাকার ক্লাব কর্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!