• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর স্মরণে কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ / ১১৭ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর স্মরণে এক আলোচনা ও স্মরণসভা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর ঢাকা জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দরুদ-সালামের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। কনফারেন্সে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহসুফি আহাম্মদ হোসেন মজুমদার ওরফে পীরজাদা লাতু মিয়া, গদীনশীন পীর, পাগলা শাহ দরবার শরিফ, পরশুরাম, ফেনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব গিয়াস আহমেদ। তিনি বলেন, “আহলে বাইতের শিক্ষা মানবতা, ন্যায় ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত। সমাজ সংস্কার ও নৈতিকতা গঠনে এ শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ”প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী, পীর সাহেব, সাতগাছিয়া দরবার শরীফ, পটিয়া, চট্টগ্রাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আল্লামা ড. আহসানুল হাদী, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর জীবন, ত্যাগ ও ইসলামী মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আমিনুল এহসান ফেরদৌস আল কদ্বমি, সভাপতি, বাংলাদেশ মাজার দরগাহ রক্ষা কমিটি।

কনফারেন্সে বক্তারা মাজার ও দরগাহভিত্তিক আধ্যাত্মিক চর্চা রক্ষা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ মাজার দরগাহ রক্ষা কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!