• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনায় গুলিতে তরুণ নিহত

সংবাদদাতা / ৪৪ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাগর (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। রবিবার রাতে রূপসা সেতুর পূর্ব পাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাগর গ্রীন বাংলা হাউজিং এলাকার বাসিন্দা ফায়েক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন তার পথ রোধ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় একটি গুলি তার মাথায় ও অপরটি হাঁটুতে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সাগরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গৌতম বলেন, রাত ১০টা ২০ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দা আবদুর রহমান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে গুলির ঘটনার কথা জানান। পরে থানায় বিষয়টি জানানো হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও গুলিবিদ্ধ ব্যক্তিকে সেখানে পাওয়া যায়নি। তাকে আগেই হাসপাতালে নেওয়া হয়েছিল। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!