• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

গজারিয়ায় আ.লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

মোঃ দুলাল সরকারঃ / ৪২ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মোঃ দুলাল সরকারঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্র লীগের সম্ভাব্য নাশকতা ও অরাজকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে গজারিয়া থানা পুলিশ। ১৩ নভেম্বর এর ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে পুলিশ সদস্যদের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং প্রতিটি টিমকে পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা ছড়িয়ে না পড়ে।

মুন্সিগঞ্জ সদর- গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনের নেতৃত্বে এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদের তত্ত্বাবধানে পুরো এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ওসি আনোয়ার আলম আজাদ বলেন, “ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে পুলিশ সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে পয়েন্ট ভিত্তিক ভাবে অবস্থান নিয়েছে। আমাদের লক্ষ্যে যেকোনো মূল্যে জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা প্রতিরোধ করা।”

তিনি আরও জানান, বিশেষ করে গজারিয়া উপজেলার বাউশিয়া, ভবেরচর, টেংগারচর, জামালদীসহ সংবেদনশীল এলাকাগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মোবাইল টহল টিম ও plain-clothes সদস্যদের মাধ্যমে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশের এই তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানায়, আগের মতো ভীতিকর পরিস্থিতি এখন নেই, বরং পুলিশ সদস্যদের উপস্থিতিতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, “নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। কোনো ব্যক্তি বা সংগঠন যদি নাশকতা সৃষ্টি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে, পুরো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গজারিয়া থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরাও কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতার আশঙ্কা পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!