• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলশানের বাসায় ফিরেছেন তারেক রহমান

সংবাদদাতা / ৬৭ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ব্যস্ততম এক কার্যসূচি শেষ করে নিজ বাসভবনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বাসায় ফেরেন। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন।সকাল ১১টার কিছু পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি জিয়ারত করেন। এরপর তিনি একই স্থানে সদ্য সমাহিত হওয়া শহিদ শরীফ ওসমান হাদির কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় তার সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান উপস্থিত ছিলেন।

হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে যান। দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি সেখানে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর এটি তার নাগরিক অধিকার নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। এই প্রক্রিয়া শেষে তিনি নির্বাচন ভবন থেকে বের হয়ে বনানীর দিকে রওনা হন।

নির্বাচন কমিশন থেকে তারেক রহমান সরাসরি বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এরপর তিনি পার্শ্ববর্তী বনানী সামরিক কবরস্থানে যান এবং তার শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!