• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

চার অধ্যাদেশের খসড়া অনুমোদন

সংবাদদাতা / ২৯ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত চারটি অধ্যাদেশ হলো দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ-২০২৫, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ-২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫।

বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে। রাজউক আইন প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজউকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কি না, সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া রোহিঙ্গা সংকট নিরসন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ২০১৭ সাল থেকে যথাযথ পদক্ষেপ নিলে রোহিঙ্গা প্রত্যাবাসনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকত। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব পদক্ষেপ নিয়েছে পরের সরকারগুলো সেসবের ফল পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!