• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দাস পবন

সংবাদদাতা / ২১০ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

গণমানুষের কথা তুলে ধরার অঙ্গীকার নিয়ে কাজ করা চ্যানেল S7–এর পক্ষ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন ঝালকাঠির সাংবাদিক শংকর দাস পবন। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা নগরীর সিটি ইন ইন্টারন্যাশনাল কনফারেন্স রুম (বেলি)-এ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে Channel S7-এর শুভ উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামি, খুলনা মহানগর), মো. মোস্তালিম হোসেন, অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, এস. এম. আজিজুর রহমান স্বপন, শেখ কামরুল ইসলাম, এনামুল হক, শেখ আবু আসলাম বাবু, শাহাবাজ জামানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Channel S7-এর চেয়ারম্যান শেখ শাহীন। শুভেচ্ছা বক্তব্যে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হুসাইন বলেন, “Channel S7 শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে। দেশ-বিদেশের গণমানুষের কথা তুলে ধরাই হবে এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।”

সম্মাননা গ্রহণকালে শংকর দাস পবন বলেন, “এই স্বীকৃতি আমাকে নতুনভাবে দায়িত্বশীল করে তুলেছে। আগামীতেও সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।” অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত সাংবাদিক, লেখক, কবি ও শিশু সাংবাদিকরা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। স্মারকটিতে চ্যানেলটির লোগো ও স্লোগান ‘কথা বলে গণমানুষের’ খোদাই করা রয়েছে, যা Channel S7 পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও সম্মানের প্রতীক হিসেবে তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!