• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ / ৯৫ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি: বর্ষীয়ান চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক ছটকু আহমেদ সম্প্রতি দৈনিক মুন্সিগঞ্জের বার্তা–এর সিরাজদিখান অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। পত্রিকার আমন্ত্রণে তাঁর এই আগমন উপলক্ষে অফিস জুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। সাক্ষাৎকালে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা–র সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবাল এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক আবু নাসের লিমন, সহকারী সাহিত্য সম্পাদক রমজান মাহমুদ, প্রতিনিধি শেখ আসলাম, আসাদুজ্জামান, মিলন, সিজান, রায়হান, আরিফুলসহ বিভিন্ন উপজেলা প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অফিস ইনচার্জ আসিফ বাধন।

ছটকু আহমেদকে ঘিরে ফটোসেশন, সাক্ষাৎকার ও আড্ডায় জমে ওঠে পুরো পরিবেশ। তিনি পত্রিকার সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

ছটকু আহমেদ ১৯৪৬ সালের ৬ অক্টোবর মুন্সীগঞ্জ জেলার (তৎকালীন বিক্রমপুর) সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি সাড়ে তিন শতাধিকের অধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন। এর মধ্যে বেশ কিছু ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!