• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

জামায়াত ক্ষমতায় এলে এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটবে —অধ্যাপক এবিএম ফজলুল করীম

সংবাদদাতা / ১৫৭ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

(

সামসুদ্দিন তুহিন: বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটবে—এই বিশ্বাস থেকেই আজ মানুষ নতুন দিনের স্বপ্ন দেখছে।” তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও জমে থাকা সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে জামায়াতে ইসলামী কাজ করতে চায়।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং ন্যায়ভিত্তিক উন্নয়নে এ অঞ্চলের মানুষের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সুশাসন ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করে একটি মানবিক ও ন্যায়নিষ্ঠ সমাজ গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি ও মুন্সীগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, দীঘিরপাড় ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহবুব হোসেন, নূর হোসেনসহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!