• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঢাকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

সংবাদদাতা / ৩৪ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য টার্নিং পয়েন্ট ছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি ছিল বাংলাদেশ প্রগতির টার্নিং পয়েন্ট। তিনি শেখ মুজিবুর রহমানের একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জনগণের অধিকার অধিকারকে নিশ্চিত করেন।

বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।এর আগে সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীরা উপস্থিতি হন। বিএনপি মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আরো বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি চালু করেন জিয়াউর রহমান। এভাবেই শুরু হয় বাংলাদেশের অগ্রযাত্রা।তিনি যে ভিত্তি স্থাপন করেছিলেন, তার মাধ্যমে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ক্ষণজন্মা পুরুষ দেশের অগ্রযাত্রার ভিত্তি স্থাপন করেছিলেন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে। গণতন্ত্রকে আবার ধ্বংস করার চেষ্টা হচ্ছে।সেই প্রেক্ষাপটে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদের অনুপ্রেরণা দেয়- যে পথে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, ৫ আগস্টের পর দেশবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও এখন অনেক কাজ বাকি রয়েছে। ন্যায়বিচার, জবাবদিহি ও সুশাসনের অঙ্গীকার বাস্তবায়িত হয়নি। এখনও দেশের বিভিন্ন জনপদে বিচার-বহির্ভূত হত্যায় মানুষের প্রাণ যাচ্ছে। সেই সঙ্গে দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার চক্রান্ত চলছে। আইনি প্রতিকার থেকে অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে। জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!