• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরকে নৌকা উপহার

সংবাদদাতা / ৩৪ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করেছে ঢাকায় অবস্থিত আলজেরিয়া দূতাবাস। শনিবার (১ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

অনুষ্ঠানে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি উপদেষ্টা ফাওজুল কবির খানকে সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে একটি নৌকা উপহার দেন। এ সময় তিনি বাংলাদেশ ও আলজেরিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব ও ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ১ নভেম্বর আলজেরিয়ার মুক্তিযুদ্ধ সূচিত হয়, যা পরবর্তীতে ১৯৬২ সালে দেশটির স্বাধীনতা এনে দেয়। প্রতি বছর এই দিনটি ‘আলজেরিয়া বিপ্লব দিবস’ হিসেবে উদযাপিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!