• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

টঙ্গীবাড়ীতে গোপন ইয়াবা কারখানার সন্ধান, বিদেশি যন্ত্রসহ ফিরোজ গ্রেপ্তার

সামসুদ্দিন তুহিন: / ১০৮ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সামসুদ্দিন তুহিন:মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বসতবাড়ির ভেতরে গড়ে তোলা একটি গোপন ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। উপজেলার দক্ষিণ বেতকা গ্রামে অভিযান চালিয়ে বিদেশ থেকে আনা আধুনিক যন্ত্রপাতি, বিপুল পরিমাণ কেমিক্যাল ও মাদকসহ ফিরোজ (৩৭) নামে এক কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (আজ) সকাল আনুমানিক ১০টার দিকে টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল এ চাঞ্চল্যকর অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফিরোজ ঢাকার বাসাবো এলাকার আবু তাহেরের ছেলে। সে গত পাঁচ বছর ধরে টঙ্গীবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে তার খালু রশীদ ঢালীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। এই সুযোগে ওই বাড়ির একটি পাকা ভবনের ভেতরে সে গোপনে ইয়াবা তৈরির কারখানা স্থাপন করে মাদক উৎপাদন ও সরবরাহের একটি শক্তিশালী চক্র গড়ে তোলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজ দীর্ঘ প্রায় দশ বছর ধরে ঢাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রায় ছয় থেকে সাত মাস আগে সে হংকংয়ে অবস্থান করে ইয়াবা তৈরির আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করে দেশে ফেরে। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশ থেকে কেমিক্যাল এনে নিয়মিত ইয়াবা উৎপাদন শুরু করে এবং সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত।
অভিযানকালে পুলিশ তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম আইস, ইয়াবা তৈরির একটি আধুনিক মেশিন এবং বিপুল পরিমাণ রাসায়নিক উপকরণ উদ্ধার করে।
টঙ্গীবাড়ী থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ স্বীকার করেছে যে সে হংকং থেকে যন্ত্রাংশ ও কেমিক্যাল এনে সম্প্রতি ইয়াবা উৎপাদন ও বিক্রি শুরু করেছিল। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!