আঃকাদিরখান,টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নাশকতা মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম শুভ (৩৬)–কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার টঙ্গীবাড়ী উপজেলার আব্দুলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত মিনহাজুল ইসলাম শুভ আব্দুলাপুর ইউনিয়নের মৃত শফি উদ্দিন বেপারীর ছেলে এবং তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত নাশকতাকাণ্ডে জরিত থাকার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।