
সামসুদ্দিন তুহিন:মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানান টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসন, টঙ্গীবাড়ী থানা পুলিশ, টঙ্গীবাড়ী প্রেসক্লাব, উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিজয় র্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসীফ, কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু, প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।