• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

টেকনাফে আনসার ব্যাটালিয়নের অভিযানে নুর কামাল গ্রুপের দুই ডাকাত আটক

কামরুল ইসলাম (নিজস্ব) সংবাদদাতাঃ / ১২৯ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

কামরুল ইসলাম (নিজস্ব) সংবাদদাতাঃ কক্সবাজার আনসার ব্যাটালিয়ন (১ বিএন)-এর অধীন টেকনাফ নয়াপাড়া আনসার ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ডাকাতি ও সন্ত্রাসবিরোধী অভিযানে নুর কামাল গ্রুপের দুই সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে।

আনসার ব্যাটালিয়নের রেজিস্ট্রেশন নম্বর-১৯৯২৮ সুবেদার মোঃ সবদার আলীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটককৃতরা হলেন—ডাকাত মোঃ আরাফাত (১৯) ও এহসান উল্লাহ (১৯)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ০১টি ওয়ান শুটার গান, ০১ রাউন্ড গুলি এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ ও আশপাশের এলাকায় নুর কামাল গ্রুপের হয়ে বিভিন্ন ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আনসার ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!