• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত! আমান উল্লাহ আমান সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লড়ির ধাক্কায় কাভার্ড ভ্যান উল্টে দু’জন আহত

সংবাদদাতা / ১০০ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

খায়রুল ইসলাম হৃদয়ঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের জামালদি স্ট্যান্ড এলাকায় শিপা কার্গো সার্ভিসের ১৬ চাকার বড় লড়ির ধাক্কায় একটি ছোট কভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম ৫১২২০৭) উল্টে দুমড়ে-মুচড়ে গেছে। এতে ভ্যানের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-গামী লেনে মেঘনা সেতুর ঢালে উপজেলার জামালদি স্টান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কভার্ড ভ্যানের চালক শাহাবুদ্দিন হোসেন (২৭), হেলপার ইয়াসিন মিয়া (১৮) তাদের উভয়ের বাসা নারায়ণগঞ্জের, চিটাগং রোড হাউজিং ছাপা কারখানা , সিদ্ধিরগঞ্জ এলাকায় আটি গ্রাম, তাদের গুরুত্ব অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। লড়িটির নম্বর ঢাকা (মেট্রো-চ ৮৪০২৩৪) লড়ির চালকের নাম মোঃ নূর আমিন (৩৫), বাড়ি নোয়াখালীর সুবর্ণচর ইউনিয়নে। ড্রাইভার জানান, লড়ির মালামাল ওয়ালটন কোম্পানির, তিনি চট্টগ্রাম থেকে চান্দুরা এলাকায় যাবার উদ্দেশ্যে ঢাকায় দিকে রওনা হলে পথে দূর্ঘটনা ঘটে।

এদুর্ঘটনার পর সকাল ১১টা পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী একটি লেনের এক পাশ বন্ধ থাকে অনেক টা সময়। পরে হাইওয়ে পুলিশ ও রেকার গাড়ি ঘটনা স্থলে পৌঁছে ক্ষতি গ্রস্ত কভার্ড ভ্যান অপসারণ করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। গজারিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত লড়িটি জব্দ করা হয়েছে। কভার্ড ভ্যানটি ও রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!