জিএম স্বপন মাহমুদঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা, সাবেক ডাকসুর ভিপি, সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জননেতা আলহাজ্ব আমান উল্লাহ আমান। মনোনয়ন পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে জননেতা আমান উল্লাহ আমান বলেন, আমাকে ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, তারুণ্যের প্রতীক দেশনেতা তারেক রহমানের নির্দেশনায় আগামী দিনের পথচলা শুরু করতে চাই।”
তিনি আরও বলেন, ঢাকা-২ আসনের জনগণ বহু বছর ধরে অবহেলিত। উন্নয়ন, ন্যায়বিচার ও সেবার অভাবে এই এলাকার মানুষের প্রাপ্য অধিকার বঞ্চিত হয়েছে। এবার বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে “নতুন বাংলাদেশ” প্রতিষ্ঠার মাধ্যমে সেই অবহেলার অবসান ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঢাকা-২ আসনে কোনো বৈষম্য থাকবে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি— মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার স্থান এই আসনে হবে না। জনগণের দোয়া ও সমর্থন পেলে এই আসনকে একটি উন্নত, আধুনিক ও আলোকিত নগরীতে পরিণত করব,” — বলেন আলহাজ্ব আমান উল্লাহ আমান।
তিনি সকলের উদ্দেশে আহ্বান জানান, ধানের শীষে একটি করে ভোট দিন। এটি শুধু আমার জন্য নয়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আমি আপনাদের সন্তান, আপনাদের সহযোগিতা ও দোয়া চাই। নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্যও আপনারা দোয়া করবেন।”জননেতা আলহাজ্ব আমান উল্লাহ আমান তার নির্বাচনী অঙ্গীকারে আরও জানান, যদি তিনি বিজয়ী হন তবে ঢাকা-২ আসনের অবহেলিত জনপদগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, এবং যুব কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়ন কর্মসূচি হাতে নেবেন।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই পরিবর্তনের মূল চালিকা শক্তি। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ।”আলহাজ্ব আমান উল্লাহ আমান — সাবেক ডাকসুর ভিপি, সাবেক মন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছেন এবং তৃণমূলের নেতা-কর্মীদের প্রিয় মুখ হিসেবে পরিচিত।