সজিব হাওলাদার (নিজস্ব) সংবাদদাতাঃ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার অন্তর্গত মধ্যপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে একটি নতুন সামাজিক সংগঠন “তারুণ্যের শক্তি সামাজিক সংগঠন”। স্থানীয় তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে মানবিক, সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে সংগঠনটি ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়।
গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে সংগঠনের একটি সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সদস্যরা জানান, সমাজের অসংগতি দূর করা, মানবিক সহায়তা প্রদান, শিক্ষা, ক্রীড়া, ধর্মীয় ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইকবাল তালুকদার। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তার সরদার ও করিম মাদবর / দুলাল সরদার। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন ওয়াসিম বেপারী, আক্তার সরদার ও কাদির শেখ, এবং মোঃ আরিফ শেখ।
সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাখায়াত সরদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন রতন বেপারী। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমির সরদার। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বাবু তালুকদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন বাবু হাওলাদার।
কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শাহাদাত সরদার এবং সহ-কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন রুবেল বেপারী। এছাড়াও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে শাহীন ফকির, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মুজাহিদ শেখ, ক্রীড়া সম্পাদক হিসেবে ফারদিন শেখ ও সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ আকাশ শেখ দায়িত্ব পালন করবেন। বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে শুভ হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ সজীব হাওলাদার এবং প্রচার সম্পাদক হিসেবে মহিন হোসেন মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, “তারুণ্যের শক্তি সামাজিক সংগঠন” কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবিক চেতনায় পরিচালিত হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান অঙ্গীকার। এলাকাবাসী সংগঠনটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন—তারুণ্যের শক্তিতে ভর করে মধ্যপাড়া ও আশপাশের এলাকায় ইতিবাচক পরিবর্তন আসবে।