• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
অসুস্থ অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে–অধ্যাপক এবিএম ফজলুল করীম কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ‘অভিভাবক’ মামুন: মানবতার বন্ধু এখন অপশক্তির চোখের কাঁটা টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু সিরাজদিখানের মধ্যপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজদিখানে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

তাহিরপুরে শশ্মানঘাট থেকে দুই জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব (প্রতিবেদক) সুনামগঞ্জ : / ১১৬ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব (প্রতিবেদক) সুনামগঞ্জ : শশ্মানঘাটের সামনে চলা জুয়ার আসর থেকে দুই জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আলাউদ্দিন ওরফে আলাদনুর, উওর বড়দল ইউনিয়নের শিমুরতলা গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে মোশাহিদ মিয়া।

বুধবার (২৪ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের মামলা দায়ের পূর্বক সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে তাহিরপুর থানা পুলিশ।

এরপুর্বে, (২৩ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধায় তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলশ ক্যাম্পের সদস্যরা উওর শ্রীপুরের দুধের আ্উটা শশ্মানঘাটের সামনে বসা জুয়ার আসরে অভিযান চালায়। ওই অভিয়ানে নগদ অর্থ, জুয়া খেলার উপকরণ, লাইট, মোবাইল ফোন জব্দ করার সময় জুয়াড়ি আলাউদ্দিন, মোশাহিদকে গ্রেফতার করে পুলিশ।
জুয়ার আসরে বসা আরো কয়েকজন জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়।

বুধবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জুয়াড়ি গ্রেফতার, মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!