• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-০৭ আসনের এমপি প্রার্থী মীর নেওয়াজ আলী সাথে সৌজন্য সাক্ষাৎ বিডিসি ক্রাইম বার্তা পরিবার ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব এক নজরে মুন্সিগঞ্জ: ইতিহাস, সীমানা ও দর্শনীয় স্থান ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু জামালপুরে খায়রুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা ও লুটপাট ভাঙ্গুড়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নাজিম উদদীন ক্লিনিক মালিক পক্ষ বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান শুরু ৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ সিরাজদিখানে দুই সিএ–এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

তুরাগে যৌতুকের কারণে গৃহবধূকে মারধর! টিআই জলিলের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৬ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীর তুরাগ থানা এলাকায় যৌতুকের টাকা দাবি করে গৃহবধূকে শারীরিক নির্যাতন ও জখম করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আছিয়া আক্তার ঝিনুক (২০) তুরাগ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আছিয়া আক্তার ঝিনুকের স্বামী মো. জলিল মিয়া এবং তার পরিবারের সদস্যরা বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক হিসেবে টাকা-পয়সা দাবি করে আসছিলেন। অভিযোগকারী জানান, বিয়ের পর একাধিকবার স্বামীকে উল্লেখযোগ্য পরিমাণ টাকা দিতে বাধ্য করা হয়। এমনকি তাকে প্রায় ১,৫০,০০০ টাকা মূল্যমানের একটি মোবাইল ফোন কিনে দিতেও চাপ প্রয়োগ করে জলিল।

আছিয়া আক্তার ঝিনুক জানান, তিনি গর্ভবতী অবস্থায়ও স্বামীর নির্যাতন থেকে রেহাই পাননি। বিয়ের পর থেকে এপযন্ত ধাপে ধাপে ৭ থেকে ৮ লাখ টাকা নিয়েছেন নিয়ে আমার থেকে পরবর্তীতে গত ১৪ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টার দিকে, স্বামী জলিল মিয়া আরো ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী ও স্বজনেরা তাকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। মারধরের ফলে তিনি নীলাফুলা জখমপ্রাপ্ত হন।

জানাযায় টিআই জলিল মিয়া বর্তমানে রাজলক্ষী পুলিশ বক্স, এয়ারপোর্ট ট্রাফিক জোন, উত্তরা ট্রাফিক বিভাগ ডিএমপি ঢাকাতে কর্মরত আছেন। এবিষয়ে টিআই জলিলের কাছে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি জানান, আমি তাকে নোটিশ পাঠিয়েছি সেটা আদালত দেখবে। আমাকে অভিযোগ দিয়ে কি করবে কিছুই করতে পারবেনা কারন আমি আইনের লোক।

এতে আরও উল্লেখ করা হয় যে, ধারাবাহিক নির্যাতনের
কারণে তার শারীরিক অবস্থা অবনতি হয়। আত্মীয়স্বজনরা তাকে চিকিৎসা ও আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দিতে পরামর্শ দেন। এ ঘটনার বিষয়ে আছিয়া আক্তার ঝিনুক তুরাগ মডেল থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। তিনি নিজের ও অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এবিষয়ে সাংবাদিকরা তুরাগ মডেল থানার অভিযোগের আইও কাছে জানতে চাইলে তিনি জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এস আই অপূর্ব বরেন জলিল স্যার আমাদের উপরের পোস্টে তাকে তো এভাবে কিছু জিজ্ঞেস করতে পারি না তদন্ত করে জানাযাবে। এবিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিবো। এ বিষয়ে উত্তরার ট্রাফিকের ডিসির সাথে কথা বললে তিনি বলেন বিষয় টা আমি অবগত নয় যদি এমন হয়ে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তদন্তের মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!