• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তৃনমূলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করছে  : মোতাহার হোসেন তালোকদার 

সংবাদদাতা / ৪৫ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

১৪৬ ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসনের তৃণমূলের নেতাকর্মীরা মনোনয়ন ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মনোনীত দলীয়  প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, তিনি আজ শনিবার ফুলপুর হাজী কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সবায় একথা বলেন।

তিনি বলেন বিভ্রান্তিতে কান দিবেন না, অনেক বিচার বিশ্লেষণ একাধিক জরিপের পর মনোনয়ন ঘোষণা করা হয়েছে, মনোনয়ন প্রত্যাশী সকলের সাথেই কথা বলেছি তাদেরকে নিয়েই আগামী নির্বাচনে ধানের শীষ কে আমরা বিজয়ী করতে চাই। এরপরও কেউ বিভ্রান্তি সৃষ্টি করলে সময় মত কেন্দ্র তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে । মোতাহার হোসেন জানান আমরা এখন ধানের শীষকে বিজয় করার জন্য দিন রাত কাজ  করে যাচ্ছি ,নাম প্রকাশ না করে তিনি আরো বলেন একজন মনোনয়ন প্রত্যাশী দলীয় মহাসচিব এর নামে মিথ্যা প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে।

তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, দলীয় এমপিরা ইচ্ছা করলেও ফ্যাসিস্ট  হয়ে উঠতে পারবে না, জন প্রতিনিধিদের খাও দাও ফুর্তি করার দিন শেষ, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে একটি নতুন বাংলাদেশ উপহার দিবেন তিনি।  বেলা ২টায় স্থানীয় হাজী কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় ফুলপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!