• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা-০৭ আসনের এমপি প্রার্থী মীর নেওয়াজ আলী সাথে সৌজন্য সাক্ষাৎ বিডিসি ক্রাইম বার্তা পরিবার ঢাকা-০৭ আসনের জনপ্রিয় নেতার উত্থান: রাজনীতির মাঠে মীর নেওয়াজ আলী নেওয়াজের বিচক্ষণ নেতৃত্ব এক নজরে মুন্সিগঞ্জ: ইতিহাস, সীমানা ও দর্শনীয় স্থান ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু জামালপুরে খায়রুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা ও লুটপাট ভাঙ্গুড়ায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন নাজিম উদদীন ক্লিনিক মালিক পক্ষ বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে ওসি টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান শুরু ৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ সিরাজদিখানে দুই সিএ–এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে নয়ন ও সাঈদ

নিজস্ব সংবাদদাতাঃ / ৪৩ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নিজস্ব সংবাদদাতাঃ জুলাই-২০২৪ এর গণঅভ্যুত্থান-পরবর্তী সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির (তেকসাস) কার্যক্রম পূর্বের কমিটিতে বৈষম্যের শিকার হওয়া সর্বোচ্চ পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত হলেও, সংগঠনকে পুনরায় সুসংগঠিত করা ও দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে আগামী সর্বোচ্চ তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্তে এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটিতে যায়যায়দিন পত্রিকার নয়ন কুমার বর্মনকে আহ্বায়ক এবং আরটিভির মোঃ সাঈদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক– ইসমাইল সরদার (বাংলা এডিশন), আব্দুর রহমান (এনপিবি নিউজ), আব্দুল কাদের (রূপালী বাংলাদেশ) ও সাকিব আহমেদ সোহান (খবরের কাগজ)।

সদস্য– মোঃ সাকিবুল হাসান (একাত্তর টিভি), আবু রায়হান আকাশ (ডেইলী নোট ২৪), মোঃ নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), জান্নাতুন নেছা বুশরা (এনবিবি), মাহির আল মাহবুব (দৈনিক ঘোষণা), মোঃ তুহিন ইসলাম রাতুল (দেশের কন্ঠ) ও মোঃ রাকিব হাসান (আজকের পেপার)।

তেকসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির দায়িত্ব হবে আগামী তিন মাসের মধ্যে সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা, সদস্যদের পুনর্গঠন সম্পন্ন করা এবং একটি নির্বাচিত কার্যকরী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!