• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমানের মনোনয়নপত্র দাখিল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ / ৯৫ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে তিনি এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. উমর ফারুকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেলে গণতন্ত্র স্বাভাবিক ধারায় ফিরে আসবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, অতীতে একাধিকবার ঢাকা-২ আসনের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে যে অগ্রগতি হয়েছে, তা জনগণের সহযোগিতায় সম্ভব হয়েছে। আগামী দিনেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে ঢাকা-২ আসনের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদসহ সব রাজনৈতিক দল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে আমান উল্লাহ আমান আশা প্রকাশ করেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে এবং নিজেদের পছন্দ অনুযায়ী সরকার গঠন করতে পারবে।

এসময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল’কে কেন্দ্র করে উপজেলা কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!